‘যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা ‘পরিপক্ব’ হয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

‘যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা ‘পরিপক্ব’ হয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা ‘পরিপক্ব’ হয়েছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান পিট সেশনস।প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন হবেন বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রিপাবলিকান এ কংগ্রেসম্যান। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে পিট সেশনস বলেন, ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনতে খুব আগ্রহী। তবে ট্রাম্প যুদ্ধে জড়িত না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট। কিছু জিনিস শেখায় ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রাষ্ট্র পরিচালনায় ভিন্ন কিছু হবে বলে আশা পিট সেশনসের। তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে ট্রাম্পের কিছু চিন্তাভাবনা পরিপক্ব হয়েছে। তিনি বিশৃঙ্খলা নয়, স্থিতিশীলতা চান। এবারকার মেয়াদে তিনি (ট্রাম্প)

মূল নীতির দিকনির্দেশনার ক্ষেত্রে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে শুরু করবেন। ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য বিশ্বনেতারা। এছাড়া শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে ফোন করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট