যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, নিহত ৪৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, নিহত ৪৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ‘হেলেনে’র আঘাতে অন্তত ৪৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। চার মাত্রার হারিকেন হেলেন দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে, বলা যেতে পারে এখন এটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর তাণ্ডব থেমে নেই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস আর প্রচুর বৃষ্টিপাতের কারণে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) পরিস্থিতিকে জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। মায়ামি ভিত্তিক এনএইচসি জানিয়েছে, ঝড়টি এখনও

বিপর্যয়কর বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং এর প্রভাবে জর্জিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরর আটলান্টায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সংস্থাটি সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও টেনেসিতেও বন্যার পূর্বাভাস দিয়েছে। হেলেনের প্রভাবে আপালাচিয়ান পাহাড়ি এলাকায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে কোথাও কোথাও তার চেয়েও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, হেলেন আঘাতে তার অঙ্গরাজ্যে ১৩ জন নিহত হয়েছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প এক বিবৃতিতে বলেছেন, তার অঙ্গরাজ্যে নিহত হয়েছেন ১৫ জন। নিহতদের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের একজন উদ্ধারকর্মীও রয়েছেন। ঘূর্ণিঝড় হেলেন ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানে এবং এর আঘাতে অসংখ্য বাড়িঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং

গ্যাস স্টেশনগুলো মাটির সঙ্গে মিশে যায়। এ ছাড়া সৃষ্টি হয় প্রায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। এখনও যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৫০ লাখেরও বেশি বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি