যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর বিএনপি-জামায়াত ও শিবিরের বর্বরোচিত মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় বেগমপুর বাজারে তাঁর ওপর নির্মম হামলার পর আত্মরক্ষার্থে পালিয়ে বাড়ি যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আব্দুস সবুর বেগমপুর বাজারে গেলে বিএনপি ও জামায়াত-শিবিরের একদল উচ্ছৃঙ্খল ক্যাডার তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির চেয়ারম্যান বাবলু ও রফিকুল ওরফে কালুর প্রত্যক্ষ নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়।

হামলাকারীরা আব্দুস সবুরকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় তাঁর বুকে প্রচণ্ড আঘাত করা হয় এবং দুটি দাঁত ভেঙে ফেলা হয়। একপর্যায়ে তিনি জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে কোনোমতে দৌড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে পালিয়ে যান। তবে এই পরিকল্পিত হামলা, গুরুতর জখম ও তীব্র আতঙ্কের কারণে বাড়িতে পৌঁছানোর পর তাঁর বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুরুতে বিষয়টি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, জুম্মার নামাজের পর এই বর্বরোচিত হামলার চাঞ্চল্যকর তথ্য ও সত্যতা প্রকাশ্যে আসে। এদিকে হামলাকারী ও প্রতিপক্ষের তীব্র রাজনৈতিক ভয়ে আব্দুস সবুরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের হুমকিতে তারা

আইনি পদক্ষেপ নিতে বা মুখ খুলতে ভয় পাচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয় সচেতন মহল ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটিকে নিরাপত্তা ও সান্ত্বনা দিয়ে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার অনুরোধ জানিয়েছেন। এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল। তিনি হামলাকারী মব বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, দিনে দিনে বাড়িতেছ বহু দেনা, অচিরেই শুধীতে হইবে ঋণ। তিনি অবিলম্বে এই মব কালচার ও রাজনৈতিক সন্ত্রাসের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের রাজনৈতিক সহযোদ্ধারা প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ

ও জোরালো দাবি জানিয়ে বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং বিএনপি-জামায়াতের সুপরিকল্পিত হামলার নির্মম ফল। তারা এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ