মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ৩ শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ৩ শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি বেল্ট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে। চলমান অভিযানের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তার আমলে লাইসেন্স পাওয়া অস্ত্র জমা দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের মধ্যে

যেসব অস্ত্র জমা হয়নি এবং পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে আছে ৮৪৯টি পিস্তল, ৬২২টি ১২ বোর শটগান, ৩৩৮টি চাইনিজ রাইফেল, ৬৬টি সাব মেশিনগান (এসএমজি), ১১টি হালকা মেশিন গানসহ (এলএমজি) টিয়ার গ্যাস লাঞ্চার, টিয়ার গ্যাস গান ও সিগন্যাল পিস্তল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?