মেয়েদের এতিমখানায় গিয়ে কেন ‘রেগে গেলেন’ জাকির নায়েক? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

মেয়েদের এতিমখানায় গিয়ে কেন ‘রেগে গেলেন’ জাকির নায়েক?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে গেলেন আলোচিত ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। কারণ এতিমখানার একজন কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়ায় এবং তাদের নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর রাগান্বিত হন জাকির নায়েক। তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শও করতে পারেন না। কারণ হিসেবে ডাক্তার নায়েক বলেন, এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’। ইসলামি বিধান অনুযায়ী- যেসব নারী-পুরুষের দেখা-সাক্ষাৎ বৈধ নয় বরং হারাম, বাধ্যতামূলক পর্দা করতে হয়; তারাই গায়রে মাহরাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা

যাচ্ছে- এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে ক্রেস্ট দেওয়ার জন্য কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে আনছেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক, নেমে যান মঞ্চ থেকে। দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এ সময়টায় তিনি দেশটির বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া