ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল
ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলা গাজার নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে। যাদের ওপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরাইলি বাহিনী বিমান হামলায় শহিদ করার ২৪ ঘণ্টার মধ্যেই হিজবুল্লাহ এ হামলা চালালো।
একই দিনে হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরাইলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সূত্র:
ইরনা
ইরনা



