মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
সম্প্রতি দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবারের এ হামলায় অন্তত ২৫টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখন্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরাইলি চ্যানেল ফোরটিন এদিন জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরের নিকটবর্তী বিরিয়া এলাকায় একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে। এদিকে নতুন এ আক্রমণটি ইসরাইলি নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা কাতিউশা রকেট ব্যবহার করে ইসরাইলের রামোট নাফতালি সামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ৬৩১তম রিকনিসান্স ব্যাটালিয়নের মোতায়েন কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে। এদিকে ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, লেবানন

থেকে দখলকৃত গোলান মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ এ আক্রমণ ইসরাইলি বাহিনীর দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ৭০টি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। শুক্রবার ওই ইসরাইলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। যার মধ্যে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার লেবানিজ। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম