মালাইকার বিস্ফোরক মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫
     ৭:২৩ পূর্বাহ্ণ

মালাইকার বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩ 73 ভিউ
গ্ল্যামার দুনিয়ার আলো ছায়ার মাঝে আবারও তোলপাড় মালাইকা অরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙন, এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি। সব মিলিয়ে জীবনের ক্রান্তিকালে দাঁড়িয়ে যেন নতুন করে নিজেকে গড়ছেন তিনি। কিন্তু থেমে নেই কানাঘুষা। এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ‘গোপন হাতধরা’ ছবিই যেন আগুনে ঘি ঢেলেছে। হাঁটুর বয়সি হীরা ব্যবসায়ীর সঙ্গে তার সম্ভাব্য নতুন প্রেম নিয়ে চারদিকে তোলপাড়। বয়সের তফাৎ নিয়ে চলছে কটাক্ষের ঝড়ও। আর এবার সেটা নিয়েই মুখ খুললেন মালাইকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরবাজ-অর্জুন অধ্যায়কে অতীত করে ব্যক্তিগতজীবনের ঝড়-ঝাপটা সামলে অভিনেত্রী বর্তমানে অনেকটাই থিতু হয়েছেন। যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও তেমন আর

দেখা যায় না তাকে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটিজেনদের নজরে থাকে। যার কারণে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে মাইলাইকা বলেন, ‘হাজার শক্ত থাকলেও আপনাকে বিচার করা হবে। যেটাই হোক না কেন, মেয়েদের সবসময় বিচারের কাঠগড়ায় তোলা হয়। কারণ এটা করা সহজ।’ এদিকে সাক্ষাৎকারে নতুন প্রেমিককে নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়েকেও পরোক্ষভাবে খোঁচা দেন মালাইকা। মালাইকার বিস্ফোরক মন্তব্য তিনি বলেন, ‘আমি এখন যেমন নারীতে পরিণত হয়েছি, সেই পর্যায়ে পৌঁছনোর নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু আজকের যুগে, একজন পুরুষ

নিজের মতো জীবনযাপন করলে সেটাকে বাহবা দেয় সমাজ। এটা দারুণ! পুরুষরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের জীবনে অনায়াসে এগিয়ে যেতে পারে। আবার হাঁটুর বয়সী মেয়েকেও বিয়ে করতে পারে। তখন সকলে বাহবা দিয়ে বলেন- বাহ দারুণ কাজ করেছে। কিন্তু এই একই কাজ যখন কোনও মহিলা করেন, তখন তাকে সমালোচিত হতে হয়। উলটে সেই মহিলাকে প্রশ্ন করা হয়- কেন সে এরকম করছে? ওর কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? এরকম বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।‘ এদিকে জানা যায়, বর্তমানে মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হীরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের ফারাক উনিশ বছর। গুঞ্জন রয়েছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের

সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। সম্প্রতি সেই বিশেষ বন্ধুকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। তারপর থেকেই চর্চায় তার নতুন প্রেমজীবন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা