মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনে একটি জঙ্গলে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় ২৭ বছর বয়সি বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়। স্থানীয় এলাকার একটি জঙ্গলে

রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে একটি ফোন কল পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল। তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সঙ্গে গত রাত সাড়ে আটটার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার পেরাক পুলিশ কন্টিনজেন্ট (আইপিকে) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিদর্শনে দেখা গেছে এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করত। আজিজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা

তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি। পুলিশ এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে। এদিকে, তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত তিন বাংলাদেশিকে একজন স্বদেশীকে হত্যার তদন্তে সহায়তা করার জন্য সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে। ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমান ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন সন্দেহভাজনকে আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া