মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কানাডার মন্ট্রিয়ল শহরের ডাউনটাউনের স্ট্যানলি স্ট্রিটে আমেরিকান এম্বাসির সামনে ,আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটির আয়োজন করে কানাডা আওয়ামী লীগ শাখা। এতে মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি-এর নেতৃবৃন্দ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং তাদের সংহতি প্রকাশ করেন। গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইসরাত আলম তার বক্তব্যে বলেন, “প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হলো তার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ করা। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যখন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করে, তখন এ দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে

তোলার জন্য। সেই চেতনাকে ধারণ করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে রাজনৈতিক বহুত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার খবর গণমাধ্যমে উঠে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহাঙ্গীর, ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি প্রণব মিঠু, ভাইস প্রেসিডেন্ট অলক চক্রবর্তী, উপদেষ্টা সুশান্ত বড়ুয়া এবং প্রান্ত দেব। এ সময় বক্তব্য রাখেন :হিউম্যান রাইট এক্টিভিস্ট উইলিয়ামস লন ,কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস

সালাম, যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্সী বশির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা হোসেন, কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা এবিএম বশির উদ্দিন , সাবেক ছাত্রনেতা গোলাম মোতাহের মিয়া , আব্দুল হাই ,দিদার ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট