মন্টিনিগ্রোতে ১০ জনকে হত্যা করে আত্মহত্যা করলেন হামলাকারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

মন্টিনিগ্রোতে ১০ জনকে হত্যা করে আত্মহত্যা করলেন হামলাকারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৪ জন। এই হামলার ঘটনায় হামলাকারী আত্মহত্যা করেছেন। বুধবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ৪৫ বছর বয়সি আলেকজান্ডার মার্টিনোভিচ। তিনি সেটিনজে শহরে নিজ বাড়ির সামনে আত্মহত্যা করেছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন- পরিস্থিতি বেগতিক দেখে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তবে প্রথমেই তিনি মারা যাননি। হাসপাতালে নেওয়ার পথে মার্টিনোভিজেচর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বুধবার বিকালে দেশটির রাজধানী পডগোরিকা থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত সেটিনজের

একটি রেস্তোরাঁয় হামলা চালান মার্টিনোভিচ। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি। এ হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তর্ক-বিতর্কের এক পর্যায়ে রেস্তোরাঁর ভিতরে গুলি ছোড়েন মার্টিনোভিচ। এ সময় তিনি মদ্যপ ছিলেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর পৃথক আরও তিন স্থানে তার বন্দুকের গুলিতে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তার বিরুদ্ধে আগে থেকেই অবৈধভাবে অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। মূলত বলকান অঞ্চলের ছোট রাষ্ট্র মন্টিনিগ্রোতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল বলে জানিয়েছে বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের