মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক বিস্তৃত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাসহ তার বৈদেশিক নীতির অন্যান্য বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ট্রাম্প তার মার-এ-লাগো এস্টেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খবর আলজাজিরার। এর একদিন আগে নভেম্বরের সাধারণ নির্বাচনে তার বিজয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কংগ্রেস। এ ছাড়া শপথ নেওয়ার ১৩ দিন আগে এই সংবাদ সম্মেলন করলেন তিনি। এই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে দীর্ঘ সময় কথা বলেন ট্রাম্প। গাজায় ইসরাইলের হামলায় ইতোমধ্যেই ৪৫ হাজার ৮৮৫ এর বেশি ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পডিয়ামে ডেকে সাম্প্রতিক আলোচনার আপডেট দেন। রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং বৈদেশিক নীতির

বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও উইটকফ সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্ত্রবিরতি আলোচনায় অংশগ্রহণ করেন। তাৎক্ষণিক মন্তব্যে উইটকফ বলেন, আমি মনে করি আমরা সত্যিই ভালো অগ্রগতি করেছি এবং আমি খুবই আশাবাদী যে অভিষেক অনুষ্ঠানের আগে আমরা প্রেসিডেন্টের পক্ষ থেকে ভালো কিছু ঘোষণা করতে পারব। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও কঠোর বক্তব্য দেন, বিশেষ করে হামাসের হাতে আটক বাকি বন্দিদের মুক্তির বিষয়ে। ট্রাম্প সতর্ক করে বলেন হামাস তার দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে যদি বন্দিদের মুক্ত না করে তাহলে তাণ্ডব শুরু হবে। কিছু পর্যবেক্ষক ট্রাম্পের এই বক্তব্যকে গাজায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই পথ অবলম্বন করতে অস্বীকার করেছেন, যদিও ইসরাইলকে সামরিক সহায়তা

বৃদ্ধি করেছেন। সংবাদ সম্মেলনে যখন তাকে তার বক্তব্য ব্যাখ্যা করতে বলা হয়, তখন ট্রাম্প কঠোরভাবে উত্তর দেন, আপনাকে কি আমি এর ব্যাখ্যা দিতে হবে? যদি এই বন্দিরা ফেরত না আসে, তবে তাণ্ডব শুরু হবে। তিনি বলেন, যদি তারা আমার দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে ফেরত না আসে, তবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব শুরু হবে। এটি হামাসের জন্য ভালো হবে না, এবং এটি কারো জন্যই ভালো হবে না। তাণ্ডব শুরু হবে। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই, তবে এটাই হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে