ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে মালয়েশিয়ায় ঈদ উদযাপিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে মালয়েশিয়ায় ঈদ উদযাপিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ নেগারাসহ দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে স্থানীয় মালয় মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান মুসলিম, চাইনিজ মুসলিম এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতি ও বর্ণের হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। ধর্মীয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য দৃশ্য পুরো দেশজুড়ে দেখা যায়। নামাজ শেষে শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা। গরু, ছাগল ও মহিষ কোরবানির পাশাপাশি কিছু এলাকায় উট ও দুম্বাও কোরবানি করা হয়েছে বলে জানা গেছে। মসজিদ, ইসলামিক সেন্টার

ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের উদ্যোগে কোরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এদিকে ঈদুল আযহা উপলক্ষে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার পুত্রা মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। পুত্রা মসজিদের গ্র্যান্ড ইমাম ড. মোহাম্মদ জাকওয়ান রোদজালি নামাজের আগে মুসল্লিদের নিয়ে তাকবিরে তাশরিক পাঠ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক প্রবাসী মোবাইল ফোন ও ভিডিও কলে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায় তাদের। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন মালয়েশিয়া সরকারের নিয়ম-কানুন মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেন। পাশাপাশি তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ