ভ্যাপসা গরমের কারণ জানাল আবহাওয়া অফিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

ভ্যাপসা গরমের কারণ জানাল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
তিনদিন ধরে দেশের ৩৩ জেলায় চলছে তাপপ্রবাহ। তবে অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবারও (১০ জুন) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তার পরদিন থেকে তা কমে অসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিকেলে গণমাধ্যমকে বলেন, আজ রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যে চার বিভাগে তাপপ্রবাহ চলছে, সেসব বিভাগে মোট জেলার সংখ্যা ৩০। এর পাশাপাশি ৩ জেলা মিলিয়ে মোট ৩৩ জেলায় তাপপ্রবাহ চলছে বলে জানান তিনি। এই আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামীকাল (মঙ্গলবার) তাপপ্রবাহ থাকতে পারে। তবে

বুধবার (১০ জুন) থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় একটি নিম্নচাপও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে আগেই জনিয়েছিলেন, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক। তাই এত গরম। এদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যেও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে তাতে গরম কমছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প