ভিসা কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪
     ৮:৫৬ পূর্বাহ্ণ

ভিসা কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ৮:৫৬ 145 ভিউ
ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়। যদিও তা এখনো পুরোপুরি চালু হয়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল বাংলাদেশে ভিসা কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিকেল ও জরুরি বিষয়ের ভিসা হাইকমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আমরা তখন তাই করব। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়া নিয়ে

নানা জটিলতা দেখা দিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন সেবা প্রত্যাশীরা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপদকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে ভিসা পরিষেবা বন্ধ ছিল। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয়। পরিস্থিতি

কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ভিসা আবেদন কেন্দ্রগুলোতেসেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন, তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায়, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও

আগের মতো হয়ে যাবে। তবে আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে