‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫
     ৫:০৩ অপরাহ্ণ

‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৫:০৩ 131 ভিউ
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে আবারও শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। প্রথম দিকে সব ক্রিকেটার না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা। শুধু বাকি রয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। কিছুদিন আগে ইংল্যান্ডে ছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে বর্তমানে দেশেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হৃদয় লেখেন, 'বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এত ফোন।' গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে

হৃদয় লেখেন, 'ভিউ বাণিজ্যর জন‍্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা