ভারত স্থায়ী যুদ্ধবিরতি চায় পাকিস্তানের সঙ্গে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

ভারত স্থায়ী যুদ্ধবিরতি চায় পাকিস্তানের সঙ্গে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনীতিক পদক্ষেপ এবং পরে হামলা পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। সবশেষ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার (১৮ মে) পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে। একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনও মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। তবে বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা

কর্মকর্তা। রোববার তিনি বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩