ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হলিউডে যাচ্ছেন কঙ্গনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হলিউডে যাচ্ছেন কঙ্গনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
পেহেলগামকাণ্ডের পর শুরু হয়েছে অপারেশন সিঁদুর। গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থান গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনারা। আসমুদ্র হিমাচল ভাসছে দেশের সেনাবাহিনীর প্রশংসায়। বলিউড, টালিউডসহ দক্ষিণ ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই এয়ার স্ট্রাইকের প্রশংসায় সরব হয়েছেন। এর মধ্যেই বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউতও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন। ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সন্ত্রস্ত হয়ে আছেন সাধারণ মানুষ। এর মধ্যেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিতে চলেছেন কঙ্গনা রানাউত। এবার অভিনেত্রী যাচ্ছেন হলিউডে। বলিউডে তার অভিনয় প্রশংসিত হয়েছে একাধিকবার। এবার হলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী। একটি ভৌতিক সিনেমার প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন বলিউড ‘কুইন’। সিনেমার নাম

‘বি দ্য ইভিল’। এ সিনেমায় কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ স্ট্যালোন। খুব শিগগিরই নিউইয়র্কে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। সম্প্রতি বিদেশি সিনেমার ওপরে ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এ সিনেমার শুটিংয়ের জন্য নিউইয়র্ককেই বেছে নিয়েছেন সিনেমার নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র। ‘অপারেশন সিঁদুর’-এর পর কঙ্গনা বলেছেন, দেশ এখন যুদ্ধের মধ্যে। তাই আমরা সবাই সন্ত্রস্ত হয়ে রয়েছি। কিন্তু দেশের প্রতিরক্ষা বাহিনী আমাদের রক্ষা করছে। তাই আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি— ওরাও যেন সুরক্ষিত থাকে। নিজেদের লক্ষ্যে যেন ওরা সফল হয়। আমাদের প্রার্থনা করা উচিত— সব রকমের আতঙ্কের

থেকে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ