ভারতে থানায় হবু স্ত্রীসহ বর্বর নির্যাতনের শিকার সেনা কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে থানায় হবু স্ত্রীসহ বর্বর নির্যাতনের শিকার সেনা কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
থানায় নির্যাতনের অভিযোগ করতে গিয়ে নাজেহাল হয়েছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা ও তার হবু স্ত্রী। এ ঘটনায় পূর্ব ভারতের ওড়িশায় থানার অফিসার ইনচার্জসহ ৫ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ভুবনেশ্বরের ভরতপুর থানায় সেনা অফিসার ও তার বাগদত্তা স্ত্রীকে মারধর ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। ওড়িশা হাইকোর্টের নির্দেশে নির্যাতিতা জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর জেলের ভেতরে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছিল সেই বর্ণনা দেন নির্যাতিতা। পেশায় আইনজীবী ওই নারী একটি রেস্তোরাঁ চালান। তিনি অভিযোগ করেন, থানার ভিতরে ইন্সপেক্টর ইনচার্জসহ চার পুলিশকর্মী তাকে লাথি মারে, টেনেহিঁচড়ে নিয়ে যান। তিনি বলেন, ‘ইন্সপেক্টর ইনচার্জ বর্বরতার সব সীমা অতিক্রম করেছেন। তিনি আমাকে

অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন।’ একজন নারী পুলিশ অফিসারের বিরুদ্ধেও সেনা কর্মকর্তা ও তার হবু স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ ওঠার পরেই তদন্তে নামে পুলিশ। নির্যাতিতা ওই নারী অভিযোগ করেন, নিজেদের বাঁচাতে পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে। নির্যাতিতা সেই নারী জানান, সেনা অফিসার এবং তিনি গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে রেস্তোরাঁ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতকারী তাদের দিকে তেড়ে আসে এবং পথ আটকে মারধর করে। তখন তারা ভরতপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন; কিন্তু পুলিশ তাদের সাহায্য না করে অপরাধীদের মতো আচরণ করে। নির্যাতিতা বলেন, ‘দুই নারী পুলিশ আমাকে চুল ধরে টেনে

নিয়ে হাত-পা দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে ফেলে দেয়। সেখানে একজন পুরুষ অফিসার এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি আমার অন্তর্বাস খুলে বুকে লাথি মারতে থাকে।’ তিনি আরও বলেন, সকাল ৬টায় ইন্সপেক্টর ইনচার্জ থানায় এসে আমাকে ধাক্কা দেয়, হুমকি দেয় এবং অশ্লীল ইঙ্গিত করে। তিনি নিজের প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। সেনা কর্মকর্তা জানান, তাকে ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকআপে বেআইনিভাবে আটকে রাখে। তার হবু স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। আমি তার ৩০ মিনিট ধরে চিৎকার শুনতে পেয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির ‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু ‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা ১১ দিনেই ৩ মামলায় জামিন পেলেন ছিনতাইকারী থেকে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাসের গডফাদার বুইস্যা ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী ২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান