ভারতে চার নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

ভারতে চার নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
তিনদিন পার না হতেই ভারতে ফের গ্রেফতার হয়েছেন ৪ নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের তারালি ও বিথারী এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তারা। পরে তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিথারি ও তারালি বর্ডার আউট পোস্টের বিএসএফ সদস্যরা। পরে সবাইকে রোববার (১৭ নভেম্বর) দুপুরে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের মনোজ দাস ও মজনু সিকদার, মাদারীপুরের মো. হাওলাদার, সাতক্ষীরার সেলিম রাজা মন্ডল ও বিলকিস নাহার,

ঢাকার জোহরা বেগম এবং যশোরের রুমি খাতুন ও ফিরোজ মল্লিক। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে তারা রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে বিথারী ও তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল তারা। নিজেদের ব্যক্তিগত সঞ্চয়ের টাকাপয়সা ক্রমশ ফুরিয়ে আসায় শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে ফেরার আগেই বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশের কাছে জবানবন্দিতে তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখেছে। তাদের নাম ও পরিচয় সঠিক কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে, বসিরহাট মহকুমা আদালত বন্ধ থাকায় ওই

৯ জনকে বসিরহাট মহকুমা আদালতের পুলিশ কোর্টে হাজির করা হলে বিচারক গ্রেফতারকৃতদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে, গত ৭ নভেম্বর পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কমিশনারেটের খড়দহ থানার পুলিশ ৮ বাংলাদেশি নাগরিককে তিনটি পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায় যে, তারা বাংলাদেশের আওয়ামী লীগ দলের সক্রিয় নেতাকর্মী ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট