ভারতের কাছে হারে দুঃসংবাদ পেলেন বেশিরভাগ ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

ভারতের কাছে হারে দুঃসংবাদ পেলেন বেশিরভাগ ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
আইসিসির ‘র‌্যাংকিং ডে’ বুধবার। নিয়ম করে প্রত্যেক বুধবার হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এই বুধবারে বাংলাদেশের জন্য র‌্যাংকিংয়ের তালিকায় তেমন কোনো সুখবর নেই। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই র‌্যাংকিংয়ে কয়েক ধাপ পিছিয়েছেন। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের র‌্যাংকিংয়ে। গোয়ালিয়রে ১৮ বলে ১২ রান করা তাওহিদ হৃদয় ব্যাটার র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে ৪২ নম্বরে ঠাঁই পেয়েছেন। আর ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৯ নম্বরে। র‌্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে কিঞ্চিত উন্নতি হয়েছে

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন তিনি। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন ভারতীয় ব্যাটাররা। যার প্রভাব পড়েছে মোস্তাফিজ-তাসকিনকে র‌্যাংকিংয়েও। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তাসকিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো