সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেল বাংলাদেশ। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত লঙ্কানদের ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। সাফ মিশনটা দারুণভাবেই শুরু করল বাংলাদেশ। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করল আফিদা খন্দকারের দল। দারুণ ছন্দে থাকা দলটি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবে খেলতে নেমেছে। দলটির প্রতি প্রত্যাশাও বেড়েছে দেশের ফুটবলপ্রেমীরদের। আর প্রথম ম্যাচেই সেই প্রত্যাশার প্রথম সোপান পার করল বাঘিনীরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজের জাত চেনালেন সাগরিকা। লঙ্কানদের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। এছাড়া মুনকি

আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি কর গোলে করেছে। এতে শ্রীলঙ্কার জালে ৯ গোল জমা পড়ে। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে। একের পর এক গোল হজম ও বাংলাদেশি মেয়েদের আক্রমণ সামলাতেই ব্যস্ত দেখা গেছে লঙ্কানদের। রীতিমতো অসহায় ছিলেন তারা। অবশ্য ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে। রেফারি যখন বাঁশিতে শেষ ফু দেন তখন স্কোরবোর্ডে বাংলাদেশ ৯ ও শ্রীলঙ্কা ১ গোল। পাঁচটি দেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল