আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস, মডেল মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস, মডেল মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী ফুটবল বিশ্বকাপের আসর। এর এক বছর আগেই আর্জেন্টিনার নতুন হোম জার্সির সম্ভাব্য রূপ প্রকাশ করেছে স্পোর্টসওয়্যারের ওয়েবসাইট ‘ওপালিক’। জার্সিটিতে বরাবরের মতোই থাকবে ঐতিহ্যবাহী হালকা নীল রঙের স্ট্রাইপ। তবে এবারের নকশায় থাকছে নতুনত্ব। জার্সির দুই পাশে থাকবে গাঢ় নীল রঙের ভরপুর স্ট্রাইপ, যা গ্রাডিয়েন্ট ইফেক্টে মাঝ বরাবর এসে রূপ নেবে হালকা নীলে। অর্থাৎ জার্সির কেন্দ্রে থাকবে ক্লাসিক হালকা নীল রঙ। জার্সির গলায় থাকবে গাঢ় নীল রঙের 'ভি' আকৃতির কলার, যার চারপাশে পাতলা হালকা রঙের সীমানা। একই ধাঁচের ডিজাইন থাকবে হাতার শেষ প্রান্তেও। অ্যাডিডাসের তিনটি আইকনিক স্ট্রাইপ থাকবে গলা থেকে কাঁধ পর্যন্ত,

যেগুলো হবে ম্যাট বা ফ্যাকাশে রঙে। জার্সির ডান পাশে থাকবে জার্মান কোম্পানি অ্যাডিডাসের লোগো, এবং বাম পাশে থাকবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্রেস্ট। পুরো কিটের সঙ্গে থাকবে গাঢ় নীল শর্টস ও মোজা। ওপালিকের তথ্য অনুযায়ী, জার্সির পেছনে লেখা থাকবে ‘১৮৯৩’। যেটি আর্জেন্টিনা অ্যাসোসিয়েশন ফুটবল লিগের প্রতিষ্ঠাবর্ষ। এই লিগ থেকেই পরবর্তীতে ১৯৩৪ সালে গঠিত হয় এএফএ। জার্সির সামনের অংশের ছবি প্রকাশ করেছে ওপালিক, তবে পেছনের অংশের ডিজাইন এখনো দেখানো হয়নি। সম্ভাব্য এই হোম জার্সি নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল