ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
     ১২:০৪ পূর্বাহ্ণ

ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০৪ 100 ভিউ
ভারতসহ ৪টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের ৫ দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল... তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল।’ ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন, ‘যে কোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ

করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না।’ এই হুমকির পর থেকে ব্রিকস দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে, ট্রাম্প বলেছিলেন যে, ব্রিকস দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করবেন। এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন। তার মতে, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোড় বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার

জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে