ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও
বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা
১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি
উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি
নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল
ব্যাংক থেকে টাকা উত্তোলনে বিধিনিষেধ কাটছে রোববার
ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। গ্রাহকরা যেকোনো পরিমাণের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত ১ সেপ্টেম্বর টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পতিত
সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ তখন নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করে।
সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ তখন নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করে।



