ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ
সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী
৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?
মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টায় নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টায় অর্নব তেতুলতলা মোড়ে মোটরসাইকেলের ওপর বসে চা খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে গুলি করে ও কুপিয়ে আহত করে। তারপর দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড.
মো. নাজমুস সাদাত। অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, রাতে তেতুলতলা মোড় এলাকায় অর্নব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতে তেতুলতলা এলাকায় অর্নব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে।