বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া, পাত্র কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া, পাত্র কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
বিয়ে করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে গেল বৃহস্পতিবার বিয়ে করেছেন তিনি। বিয়ের সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানান নায়িকা। এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা কেয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ জানা গেছে, নায়িকার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।তিনি চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পূর্ণিমা-কিবরিয়া দম্পতির বছর দুয়েক পরেই বিচ্ছেদ হয়। নিজেদের জন্য দোয়া চেয়ে কেয়া গণমাধ্যমকে জানান, পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে হঠাৎ করেই বিয়ে হয়েছে তাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।তবে পরবর্তীতে বড় আয়োজন করার পরিকল্পনার কথাও জানান

তিনি। উল্লেখ্য, ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয় করে ঢাকাই সিনেমায় পা রাখেন কেয়া।এরপর একে একে দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেন তিনি।মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো চিত্রনায়কদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন কেয়া।পরে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন তিনি।বর্তমানে কেয়ার কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ