ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন
পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও
তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু
শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার
বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার
বিদেশ যাওয়ার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জের ছাতকে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের মরহুম আব্দুল মালিকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিদেশে চলে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হন।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মুন্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার
করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



