বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ October, ২০২৬

বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৬ |

গুগলের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের ফলে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু অনুসন্ধান করলে এআই যে সারসংক্ষেপ প্রদান করে, তার কারণেই মূলত এই প্রভাব পড়েছে। বিজ্ঞাপন থেকে আয় হ্রাসের খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে যায়।

বিজ্ঞাপন

অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানান, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে ‘এআই মোড’ কথোপকথনের মতো সরাসরি উত্তর দেয়। এর ফলে গুগল সার্চে প্রচলিত ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমেছে। তবে এই নতুন সার্চ ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী

বলে জানিয়েছেন।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ভূমিকার সামনে এআই প্রযুক্তির অগ্রগতির কারণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বর্তমানে লাখ লাখ ব্যবহারকারী গুগল সার্চের বদলে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআইভিত্তিক চ্যাটবট ব্যবহার করছেন, যার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব পাওয়া যায়।

গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেন, গুগল নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি, তবু অন্য কোনো প্রতিষ্ঠানকে তার ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না। তিনি আরও বলেন, “গুগল প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিল প্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা। এতে যদি স্বল্পমেয়াদে ক্ষতি হয়, তাতে তাদের আপত্তি নেই।”

বুধবার প্রকাশিত অ্যালফাবেটের আর্থিক

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির মোট আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় না হওয়ায় এবং বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে এবং বৃহস্পতিবার দিন শেষে অ্যালফাবেটের বাজারমূল্য কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের এই ফলাফল প্রমাণ করেছে যে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং