ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র
যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন
জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি
কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন
জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর!
বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র
ছাত্রলীগের রাজনীতি না ছাড়ায় নিজের ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন বাবা মীর মো. আব্দুল মালেক।
ঘটনাটি নেত্রকোনায় ঘটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, গত ৬ই মার্চ নেত্রকোনা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিট (নং–৩১০) দাখিল করেন আব্দুল মালেক।
জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এফিডেভিটটি সম্পন্ন হয়।
আব্দুল মালেকের ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তবে পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে দাবি স্থানীয়দের।
এফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেছেন, “সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা
করার পরও আমার ছেলে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি জানার পর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এবং ভবিষ্যতে তার কোনো বেআইনি কর্মকাণ্ডের দায়ভার আমি নেব না।” তিনি আরও বলেন, “অনেক চেষ্টা করেও ছেলেকে ওই রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।” ছেলে সাজেদুর রহমান ছোটন দাবি করেন, পরিবারের সবাই বিএনপি সমর্থক হওয়ায় প্রায় তিন বছর ধরে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। গত আগস্টে তার বাবা ফেসবুকে তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে ছোটন জানিয়েছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও নিজের রাজনৈতিক আদর্শ থেকে তিনি সরে দাঁড়াবেন না।