বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদির বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে বন্দুকটিকে নিজেদের লাইসেন্স করা বন্দুক বলে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা। এদিকে ওই আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশকিছু টাকা জব্দ করে পুলিশ। কলেজ সংক্রান্ত একটি ব্যাংক

চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশকিছু রশীদও উদ্ধার করা হয়। অভিযানের সময়, জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেজ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সরদার ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাননি পরিবারের সদস্যরা। এর আগে একই এলাকায় মোঃ সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় কালা সোহেল বাড়িতে ছিল না। যুবলীগ নেতা

কালা সোহেল বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আনারুল হত্যা মামলার আসামী। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিছু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?