বাউফলে জামায়াতের সভাপতিকে কুপিয়ে জখমের হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৩৫ অপরাহ্ণ

বাউফলে জামায়াতের সভাপতিকে কুপিয়ে জখমের হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩৫ 129 ভিউ
বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিমকে অকথ্য ভাষায় গালাগালি ও কুপিয়ে জখম করার হুমকি সংবলিত একটি ভিডিও সামাজিক যোযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পরা ওই ভিডিওতে দেখা যায়, কনকদিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে প্রবেশ করে হাসান মৃধা নামের এক ব্যক্তি ওই জামায়াত নেতাকে অকথ্য ভাষায় গালাগাল করছেন। অন্য এক ব্যক্তি হাসান মৃধাকে নিবৃত করার চেষ্টা করছেন। এসময় ওই কার্যালয়ে থাকা যেকেউ ঘটনাটি মোবাইলে ধারণ করেন এবং পরে ফেসবুকে ছড়িয়ে দেন। হাসান মৃধা একসময় কনকদিয়া ইউনিয়নের যুব দলের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। পরে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের সহযোগী সংগঠন

শ্রমিক কল্যান ফেডারেশন কনকদিয়া ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে কনকদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম বলেন, “এ বিষয়টি বাউফল উপজেলা জামায়াতের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?