ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায়
আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন
ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের
ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত
কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে
সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬
বাইডেনের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল তেহরান
ইসরাইল কখন এবং কীভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন। জার্মানি যাওয়ার আগে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যে দেশ ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার উপায় সরবরাহ করে এবং সমর্থন করে তাদের জবাবদিহি করা উচিত।
এ নিয়ে এক্সে ইরানি শীর্ষ কূটনীতিক লিখেছেন, ‘ইসরাইল কিভাবে এবং কখন ইরানে আক্রমণ করতে যাচ্ছে। এই ধরনের মূর্খতা এবং সমর্থন প্রদান করার জ্ঞান বোঝার অধিকার সবাই রাখে। কাজেই এর সম্ভাব্য কারণের জন্য যৌক্তিকভাবে ওই দেশকে দায়বদ্ধ করা উচিত।’
এর আগে, হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ
হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফোরোশানকে হত্যার প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যা নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরাইলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল একটি গোয়েন্দা সদর দপ্তর এবং তেল আবিব সরকারের সামরিক ঘাঁটিগুলির ৩টিতে আঘাত করা। ‘অপারেশন ট্রু প্রমিজ ২’ নামে এই অপারেশন ৯০ শতাংশের বেশি সফল হয়েছে বলেও দাবি করা হয় ইরানের পক্ষ থেকে।