বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:০৪ পূর্বাহ্ণ

বরিশালে আ.লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০৪ 122 ভিউ
বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, সারা দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রোববার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেলহাজতে প্রেরণ করেন। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনো শুরু হয়নি। তাছাড়া

বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারা দেশে শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর বরিশাল নগরীতে শনিবার (০৭ ফেব্রুয়ারি) থেকে অভিযান শুরু হয়েছে। সে রাতেই নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা