‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। দোয়েল জানান, তিনি সিনেমায় অভিনয় না করলেও নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছিলেন। কিন্তু সেই কাজের পারিশ্রমিক তিনি পাননি। অভিনেত্রীর ভাষায়,‘হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেন ইমার্জেন্সি ডাবিং করতে হবে, না হলে সেন্সর করানো যাবে না। আমি বলেছিলাম, স্পট পেমেন্ট করতে হবে। কিন্তু ডাবিং করেও টাকা পাইনি। ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের

শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। যদি সবকিছু নিজেরাই করতে পারে, তাহলে শিল্পীদের কেন ডাকছে? রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবে, কিন্তু টাকা দিতে পারবে না-এটা কেমন কথা!’ এ বিষয়ে মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘আমি জানতামই না যে এমন একজন শিল্পীর পেমেন্ট আটকে আছে। হয়তো অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় ধরা হয়নি, উনার নাম্বারও আমার কাছে নেই। ব্যস্ততার কারণে ফোন ধরা না-ও হতে পারে। যদি টেক্সট করতেন, হয়তো কথা হতো।’ তিনি আরও যোগ করেন, ‘ওই ভদ্রমহিলার সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথা হয়নি। এই সিনেমায় বাংলাদেশ থেকে একজন

এডি ছিলেন আজাদ ভাই, বাকিরা ছিলেন ভারতীয়। এসব বিষয়ে আমি কিছু জানি না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩