বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গত শুক্রবার (২৩ মে) রাতে মৃত্যুবরণ করেন এ অভিনেতা। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে আসে। হৃদয়ে নাড়িয়ে দিয়ে গেছেন তার সব সহ-অভিনেতাকেই। অভিনেতা অজয় দেবগন থেকে সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত থেকে সোনু সুদ— সবার সঙ্গেই কাজ করেছেন মুকুল দেব। মনোজ বাজপেয়ি ছাড়াও বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের

অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। সেই সময় ভাইজানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। তিনি বলিউড ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতে সমানতালে অভিনয় করে গেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। এদিকে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানও সেই সুরেই বার্তা দিলেন। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন—বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো। এদিকে সামাজিক মাধ্যমে প্রথম খবর দেন মনোজ বাজপেয়ি। বিন্দু দারা সিং জানান তার ব্যক্তিগত সম্পর্কের কথা। পরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বড় ভাই রাহুল দেব জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন— গতরাতে (২৩ মে)

নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন। রাহুল আরও লিখেছেন—মুকুলকে আমাদের দুই ভাইবোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে করবে। দয়া করে বিকাল ৫টায় ওর শেষকৃত্যে যোগ দিন। দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেন বলিউডের তারকারা। শোকপ্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। মনোজের মতোই বড় ভাই রাহুলের বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র

৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস। উল্লেখ্য, একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩