বড়দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
     ১১:১৩ অপরাহ্ণ

বড়দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৩ 107 ভিউ
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বড়দিনের সকালে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র ইগর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান। তেরেখভ লেখেন, খারকিভ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনও শহরের দিকে ধেয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, তাঁর হিসাব মতে, রাশিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিভে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি বড় হামলার প্রস্তুতির জন্য সময় নেয় রাশিয়া। এটি কখনোই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। শুধু লক্ষ্যবস্তু নয়, সময় ও তারিখেরও একটি সচেতন পছন্দ এটি। পুতিন ইচ্ছাকৃতভাবে

আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে। এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার দিনের প্রথম ভাগে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, কৃষ্ণসাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে তা কোথায় আঘাত হেনেছে, তা জানানো হয়নি। সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে মস্কো যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে

দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে তিনি এখনও কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্ত প্রস্তাব করেননি। রুশ সামরিক বাহিনীর দাবি, এ বছর ১৯০টিরও বেশি ইউক্রেনীয় বসতি দখল করেছে তারা। অপরদিকে, জনবল এবং গোলাবারুদের সংকটের মাঝে যুদ্ধ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি ইউক্রেন যুদ্ধে এখনও বড় কোনো প্রভাব ফেলেনি। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের মতে, প্রায় ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেলসহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা সীমান্তবর্তী কুরস্কে নিয়োজিত রয়েছেন। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস