বগুড়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

আরও খবর

বগুড়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ভুক্তভোগীর মা মঙ্গলবার (২ জুন) সকালে মেয়ের বান্ধবীর বাবা অভিযুক্ত দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করেন। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, নির্যাতিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত দোলা হোসেন পেশায় একজন আইসক্রিম বিক্রেতা এবং তিনি নন্দীগ্রাম উপজেলার ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। ঘটনার বর্ণনায় জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুলছাত্রী তার বান্ধবী আছিয়া খাতুনের বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না

থাকার সুযোগে বান্ধবীর বাবা দোলা হোসেন তাকে ওড়না দিয়ে মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর লোকলজ্জা ও প্রাণভয়ে বিষয়টি সে গোপন রাখে। পরবর্তীতে সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৪ মে মেয়েটির মা বিষয়টি জানতে চাইলে সে ধর্ষণের কথা জানায়। পরে আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে জানা যায়, সে চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বিকালে জানান, একমাত্র আসামির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো

হয়েছে। পাশাপাশি আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। তিনি আরও জানান, অভিযুক্ত দোলা হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার