ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। প্রথম দুই খেলায় হেরে মূল পর্বের স্বপ্ন আগেই ভেঙেছিল বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজ ভিয়েতনামে মাঠে নেমে তরুণরা দেখাল ভিন্ন চিত্র। দ্বিতীয়ার্ধের ঝলকে বাংলাদেশ ৪-১ গোলের বড় জয় তুলে নেয়। ৭০ থেকে ৮২ মিনিট—এই বারো মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। দূরপাল্লার শটে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম গোলের সূচনা করেন। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। এরপরই লং পাস থেকে আল আমিন দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোলটি করেন। শেষ আঘাত হানেন দলের অধিনায়ক শেখ মোরসালিন, বক্সের বাইরে থেকে শটে নিশ্চিত করেন বড় জয়। যোগ করা

সময়ে সিঙ্গাপুর একটি গোল পরিশোধ করতে পারলেও ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি। ম্যাচের প্রথমার্ধ ছিল ভিন্ন। একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে সিঙ্গাপুর। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একাধিক সেভ বাংলাদেশকে ভেসে থাকতে সাহায্য করে। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিন নামার পর খেলার গতি পাল্টে যায়। তাদের দ্রুতগতি আর কৌশলের সামনে সিঙ্গাপুর রক্ষণের ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে কোনো জয় পায়নি বাংলাদেশ, গোলও করতে পারেনি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় বিশেষ তাৎপর্য বহন করছে। যদিও মূলপর্বের টিকিট মেলেনি, তারপরও অনেক দিন পর পাওয়া এই জয় তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে। ক’মাস আগেই ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিনিয়র দল হেরেছিল

সিঙ্গাপুরের কাছে। আজ অনূর্ধ্ব-২৩ দল সেটির প্রতিশোধ নিল বড় ব্যবধানে জয় পেয়ে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে বলেই আশা করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি