প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামীর সঙ্গে সালমান খানের সম্পর্ক কেমন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৪

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামীর সঙ্গে সালমান খানের সম্পর্ক কেমন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৪ |
বলিউড যেন আস্ত একটা রঙ্গমঞ্চ। সেখানে কবে কীভাবে দুই তারকার সম্পর্কের সমীকরণ বদলে যায়, তার হিসেব রাখা বেশ কঠিন কাজ। তবে এই অদল-বদলের বেশির ভাগই ধরা পড়ে যায় ক্যামেরায়। গত বছর দুবাইয়ে এক অনুষ্ঠানে দেখা হয় ভিকি কৌশল ও সালমান খানের। সেখানেই নাকি ভিকি সালমানের কাছে কুশল বিনিময় করতে গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সালমান! এবার আসল সত্যটা প্রকাশ্যে আনলেন সালমান খানের সর্বক্ষণের ছায়াসঙ্গী নিরাপত্তারক্ষী শেরা। দু’দশকের বেশি সময় ধরে সালমানের সঙ্গে আছেন তিনি। অভিনেতার প্রতিটি উত্থান-পতনের সাক্ষী এই নিরাপত্তারক্ষী। ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের প্রেমের চর্চা বলিপাড়ায় কারও অজানা নয়। তবে সেই ঘটনার পর কেটে গেছে অনেক বছর।

এখন ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরের এক বিলাসবহুল প্রাসাদে গাঁটছড়া বাঁধেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির ওপর কি সেই কারণেই রাগ থেকে গিয়েছিল সালমানের? এই নিয়ে বিস্তর চর্চা হয়। অবশেষে এই ঘটনার দিনে উপস্থিত প্রত্যক্ষদর্শী সালমানের নিরাপত্তারক্ষী শেরা বলেন, এমন কিছু ঘটেনি। গোটাটাই বড্ড বাড়িয়ে দেখানো হয়েছে। সেদিন ভিকির সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন সালমান। তাদের দু’জনের পরস্পরের সঙ্গে সম্পর্কও খুব ভাল। তারা একে অপরের ভালো বন্ধুও। সে দিন ভিকিকে ঠেলে সরিয়ে দেওয়ার ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ ক্যাটরিনার স্বামী। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গালিচায় ভিকি বলেছিলেন, অনেক সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অনেক কথা হয়। এগুলোর কোনো

দরকার নেই। ভিডিওতে কোনো কিছু দেখা গেলেই তা সত্যি হয়ে যায় না। তাই তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?