পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যকার পুরনো বিরোধ আবারও রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র কর্মীদের মধ্যে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আজ ৬ই জুলাই, সোমবার দুপুরের দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের দুর্গম মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আকস্মিকভাবেই মধুমঙ্গল পাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। আকস্মিক এই বন্দুকযুদ্ধে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ধারণা, ওই এলাকায় নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ বজায় রাখাকে কেন্দ্র করেই দুই পক্ষ এই সশস্ত্র

সংঘাতের পথ বেছে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিকেলে জানান, বিবদমান দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, “নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।” ভয়াবহ এই সংঘর্ষ এবং তিনজনের মৃত্যুর ঘটনার পর বিকেল পর্যন্ত অভিযুক্ত দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কিংবা জেএসএস-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের এই গোষ্ঠীগত সংঘাত ও লাশের রাজনীতি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং ওই এলাকায় বাড়তি

নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার