ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য
এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ
নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শেখ মোহাম্মদ ওয়াসিম নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।ওয়াসিম পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিতে গুরুতর আহত ইমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ইমনের মা গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
ডিএমপি জানায়, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়।



