‘নৌকা না থাকলে আমি কেন্দ্রেও যাব না’—নির্বাচন নিয়ে গ্রামীণ নারীর ঝাঁঝালো বক্তব্য ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬
     ৮:৫৭ পূর্বাহ্ণ

‘নৌকা না থাকলে আমি কেন্দ্রেও যাব না’—নির্বাচন নিয়ে গ্রামীণ নারীর ঝাঁঝালো বক্তব্য ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৮:৫৭ 124 ভিউ
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক গ্রামীণ নারীকে অত্যন্ত তেজদীপ্ত ভাষায় কথা বলতে দেখা গেছে। ভিডিওতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ‘নৌকা’ প্রতীক না থাকলে তিনি ভোটকেন্দ্রেই যাবেন না। ভিডিওতে দেখা যায়, ওই নারী অন্য এক পক্ষের (সম্ভবত ভিন্ন দলের প্রচারকর্মী বা সমর্থক) সাথে কথা বলার সময় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলেন, “আমরা এই চোররে ভোট দেব? জীবন থাকতে... জীবনে কোনোদিন না।” প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ওরা যখন ক্ষমতায় ছিল, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছে বাংলাদেশকে। সারা বিশ্বের মানুষ জানে, অন্য কিছুতে না চিনলেও জানে যে বাংলাদেশ দুর্নীতিতে

চ্যাম্পিয়ন।” আওয়ামী লীগ তথা নৌকা প্রতীক ছাড়া নির্বাচন নিয়ে নিজের অনীহার কথা জানিয়ে তিনি সাফ জানিয়ে দেন, “নৌকা না থাকলে আমি কেন্দ্রেও যাব না। বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। তাগে (তাদের) রাইখা নির্বাচন করবে, আর আমরা তার এই প্রচারণা দেখলেও তো ঘেন্না লাগে। ভোট দিয়া তো অনেক দূরের কথা।” এ সময় পাশ থেকে একজন পুরুষ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করলে ওই নারী তাকে থামিয়ে দিয়ে বলেন, “এই দেশটার কথা বলতে গেলেও আওয়ামী লীগের নাম আগে নিতে হবে। সেই জায়গাত্তে আওয়ামী লীগরে দূরে রাইখা নির্বাচন করতেছে!” ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে নারীর রাজনৈতিক

অবস্থান ও দলের প্রতি তার অনড় মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা