নেতানিয়াহু ‘অপরাধী’, জাতিসংঘে যে ক্ষোভ ঝাড়লেন কলম্বিয়ার নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ September, ২০২৪

নেতানিয়াহু ‘অপরাধী’, জাতিসংঘে যে ক্ষোভ ঝাড়লেন কলম্বিয়ার নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ September, ২০২৪ |
গাজায় হামলার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে ‘অপরাধী’ বলে অভিহিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণকালে তিনি এ কথা বলেন। পেত্রো বলেন, ‘এ বৈষম্যের মধ্যেই আমরা খুঁজে পাই সেই ধ্বংসাত্মক যুক্তি, যা জলবায়ু সংকটের কারণে সৃষ্ট গণবিধ্বংসের সূত্রপাত ঘটায় এবং একই যুক্তিতে নেতানিয়াহুর মতো এক অপরাধী গাজায় বোমা বর্ষণ করে চলেছে’। কলম্বিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘যখন গাজা ধ্বংস হয়েছে, তখন পুরো মানবজাতিরও ধ্বংস হয়েছে। আজ আমরা ২০,০০০ মৃত শিশুকে দেখতে পাচ্ছি। অথচ জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্রপ্রধানরা এ পরিস্থিতি নিয়ে হাসাহাসি করছেন’। ‘আন্তর্জাতিক মঞ্চে কেবল বিশ্বশক্তির কণ্ঠস্বরই শোনা যায়’ উল্লেখ করে এ

নিয়ে বিশ্ব নেতাদের কটাক্ষ করেছেন কলম্বিয়ার এ রাষ্ট্রপ্রধান। তিনি বলেছেন, বিশ্বে একটি দেশের ক্ষমতা এখন আর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ওপর নির্ভর করে নয়, বরং মানবজাতিকে ধ্বংসের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এজন্যই মানবজাতিকে ধ্বংসকারীরা আমাদের কথা শুনতে চায় না উল্লেক করে গুস্তাভো পেত্রো বলেন, এখানে যারা জীবন রক্ষা করার ক্ষমতা রাখেন, তাদের কথা গুরুত্ব সহকারে শোনা হয় না। তাই আমরা যতই গাজায় গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিই না কেন, মানবজাতিকে ধ্বংসকারী ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানরা আমাদের শুনতে চান না। তারা আমাদের কথা মানতে চায় না। সূত্র: মেহের নিউজ ও আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব