নির্বাচন করবেন না, শেষ হচ্ছে সালাউদ্দিনের বাফুফে অধ্যায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নির্বাচন করবেন না, শেষ হচ্ছে সালাউদ্দিনের বাফুফে অধ্যায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পর্দা নামছে কাজী সালাউদ্দিন যুগের। ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন। সে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাফুফের বর্তমান সভাপতি সালাউদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই এক সংবাদ সম্মেলন ডাকেন চার মেয়াদের বাফুফে সভাপতি। সেখানে তিনি ঘোষণা দেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’ বাফুফে সভাপতির পদ থেকে সালাউদ্দিনের পদত্যাগের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এসেছিলেন দেশের ফুটবল সমর্থকদের একটি অংশ। তার অধীনে দেশের ফুটবলের আশানুরূপ উন্নতি না হওয়া, সীমাহীন দুর্নীতি, জবাবদিহিতার সংকট সহ নানা অভিযোগে সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছিলেন তারা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগের দাবি আরও

জোরালো হয়। বাফুফে প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিও পালন করে ফুটবল সমর্থকদের কয়েকটি সংগঠন। সে সময় অবশ্য সালাউদ্দিন বলেছিলেন, পদত্যাগ তো করবেন-ই না, বরং পরের নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এলেন সাবেক এই ফুটবলার। সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ না নেওয়ার নেপথ্যের কারণ সম্পর্কে জানতে চাইলে সরাসরি কোন উত্তর দেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য নির্বাচনের বেশ আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত জানানোর কারণ খানিকটা ব্যাখ্যা করেছেন সালাউদ্দিন, ‘কোনো কনফিউশন যাতে না হয় এজন্য (আগেভাগে) ঘোষণা।’ প্রসঙ্গত, ২০০৮ সালের এপ্রিলে প্রথমবার বাফুফের সভাপতির আসনে বসেন কাজী সালাউদ্দিন। এরপর নানা বিতর্কের মধ্যেও টানা চার মেয়াদ এই পদে ছিলেন তিনি।

পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণার সময় সাংবাদিকদের ধন্যবাদ দিয়েছেন সালাউদ্দিন, ‘দীর্ঘদিন আপনাদের সঙ্গে নানা বিষয় আন্ডারস্ট্যান্ডিং-মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা চলার পথে হতেই পারে। আমি কিছু মনে রাখব না, আশা করি আপনারাও রাখবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের