নিউজিল্যান্ডে বিতর্কিত বিলের বিরোধিতায় সংসদে উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

নিউজিল্যান্ডে বিতর্কিত বিলের বিরোধিতায় সংসদে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
নিউজিল্যান্ডের সংসদে সম্প্রতি একটি বিতর্কিত বিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।বিলটি ১৮৪ বছর পুরোনো ও ঐতিহাসিক ওয়াইতাঙ্গি চুক্তির পুনর্নব্যাখ্যা করার প্রস্তাব,যা দেশটির মাওরি(আদিবাসী) জনগণের অধিকার ও মর্যাদার উপর গভীর প্রভাব ফেলতে পারে।এরই প্রেক্ষাপটে মাওরি সংসদ সদস্যরা প্রতিবাদের এক দৃঢ় বার্তা দিতে ঐতিহ্যবাহী হাকা (মাওরি আদিবাসীদের নৃত্য)পরিবেশন করেন। এই ঘটনা একটি বিতর্কিত বিলের ওপর ভোটাভুটির সময়।ঘটনাটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে সংসদ ভবনে প্রস্তাবিত বিলটি ওয়াইতাঙ্গি চুক্তির একটি সংকীর্ণ ব্যাখ্যা আইনগতভাবে প্রতিষ্ঠা করতে চায়,যা মাওরি জনগোষ্ঠীর অধিকারকে সীমিত করতে পারে বলে অনেকের আশঙ্কা।মাওরি নেতারা এটিকে তাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অধিকার হরণের প্রচেষ্টা হিসেবে দেখছেন। ওয়াইতাঙ্গি চুক্তি ১৮৪০ সালে ব্রিটিশ ক্রাউন এবং মাওরি

নেতাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।এটি নিউজিল্যান্ডের প্রশাসনিক ও সাংস্কৃতিক শাসনের ভিত্তি স্থাপন করে।চুক্তির ধারা অনুযায়ী,মাওরি জনগণের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। অন্যদিকে, নিউজিল্যান্ডের কিছু গোষ্ঠী,বিশেষ করে নন-মাওরি জনগণের একটি অংশ,এটিকে বৈষম্যমূলক বলে মনে করেন। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ACT নিউজিল্যান্ড পার্টির একটি প্রস্তাবিত বিল,যা এই চুক্তির একটি সংকীর্ণ এবং সীমাবদ্ধ ব্যাখ্যা আইনে পরিণত করার জন্য আনা হয়েছে।এই প্রস্তাবের বিরোধিতা করতে মাওরি সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী সংগ্রামের প্রতিক হাকা নৃত্য পরিবেশন করেন।এই প্রতিবাদ সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য করে। নিউজিল্যান্ডের এই ঘটনা মাওরি জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের অধিকার রক্ষার সংগ্রামের একটি প্রতীকী উদাহরণ।এই বিতর্ক শেষ পর্যন্ত কীভাবে সমাধান হবে,তা

এখন সারা বিশ্বের নজরে। তথ্যসূত্র : সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ