নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

আরও খবর

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
কাজি আজিজুল হক খোকন । হারিয়ে যেতে পারে না এই মুখ। কমিউনিটর অত্যন্ত পরিচিত মুখ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গেলেই দেখা মিলতো এই খোকনের। খামারবাড়ি গ্রোসারী ও নবান্ন রেষ্টুরেন্ট সংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন তিনি। রাজনীতির সাথেও জড়িত ছিলেন। আওয়ামী লীগের নেতা ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি তিনি। গত ৩ দিন ধরে নিখোঁজ। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন। যুক্তরাষ্ট্রে বাস করেন ৩০ বছর ধরে। দুর্ভাগ্যজনক হলেও এখনও কাগজ হয়নি। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ। স্থানীয় পুলিশ দরজা ভেঙ্গে তার বাসায় প্রবেশ করেও পায়নি। আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুজ্জামান বিভিন্ন হাসপাতালেও খবর নিয়েছেন। পাওয়া যায়নি কোন সন্ধান। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ প্রতিবেদককে তার নিখোঁজ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। অনেকেই সন্দেহ পোষণ করছেন আইস পুলিশের হাতে খোকন গ্রেফতার হলো কিনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেন, কিছুক্ষন আগে শুনেছি। আমি নিউইয়র্কের জ্যাকসন হাইটস যাচ্ছি। সব ধরনের খোঁজ খবর নেব। খোকন প্রায় ৩০ বছর আগে আমেরিকায় এসেছিলেন। তার দেশেরর বাড়ি মাগুড়া জেলায়। ৩ দিন ধরে কাজেও যান না। অবকাশ স্টোরের মালিক রানার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। অনেকেই বলছেন, আইস খোকন কে গ্রেফতার করতে পারে। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী ও তার শুভাকাঙ্খীরা খোকনের খোঁজখবর নেয়ার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম