নিউইয়র্কে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা: পাকিস্তানি তরুণ আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

নিউইয়র্কে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা: পাকিস্তানি তরুণ আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি সীমান্ত পেরিয়ে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বদলা নিতে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। প্রায় ১১ মাস পেরিয়ে গেলে গাজায় ইসরাইলি আগ্রাসন থামেনি। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আগামী ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হবে। ইহুদিদের ওপর হামলা হতে পারে— এমন অভিযোগে এক পাকিস্তানি তরুণকে আটক করেছে কানাডা। মার্কিন বিচার বিভাগের দাবি, নিউইয়র্কে বসবাসরত ইহুদিদের উপর হামলার ছক কষছে ওই পাকিস্তানি তরুণ। গত বুধবার কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা শাহজেব খান নামে ২০ বছর বয়সি এই তরুণকে আটক করেছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা

রয়টার্স। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রসংলগ্ন কানাডার সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ মাইল দূরে কুইবেকের ওর্মসটাউন থেকে আটক করা হয় শাহজেবকে। প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষ থেকে নিউইয়র্ক নগরে ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি এ দিকে শুক্রবার এফবিআইয়ের এক বিবৃতিতে জানিয়েছে, দুই ব্যক্তির সঙ্গে মিলে শাহজেব হামলার ছক করছিলেন। তবে ওই দুই ব্যক্তি যে গোয়েন্দা ছিলেন, তা তিনি বুঝতে পারেননি। শাহজেব হামলার জন্য ওই দুজনকে আধা স্বয়ংক্রিয় রাইফেল, গোলাবারুদ ও ছুরি সংগ্রহ করতে বলেছিলেন। মার্কিন কৌঁসুলিরা বলেছেন, যুক্তরাষ্ট্র সীমান্ত পার করে দেওয়ার জন্য মানব পাচারকারীকেও অর্থ দিয়েছিলেন শাহজেব। আগামী ১৩ সেপ্টেম্বর এই তরুণকে মন্ট্রিয়লের একটি আদালতে হাজির করার কথা

রয়েছে। এদিকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আটক হওয়ায় বেকায়দায় পড়তে পারেন শেহবাজ শরিফ সরকার। প্রতিবেশি দেশ ভারত বিভিন্নসময় সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে আসছে পাকিস্তানের বিরুদ্ধে। এ ঘটনা ভারতকেও ফায়দা দিবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র