নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে: পেজেশকিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার নাসরুল্লাহর মৃত্যুতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ৩১ জুলাই, পেজেকশিয়ানের শপথ গ্রহণের রাতে তেহরানের অভিজাত অতিথি ভবনে খুন হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। মাস তিনেক না যেতেই মধ্যপ্রাচ্যে নিজেদের বিশ্বস্ত মিত্র হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হারালো ইরান। বলা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই পেজেকশিয়ান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে লেবানন এবং গাজায় সামরিক অভিযানের পক্ষে ‘যুক্তি’ তুলে ধরেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বব্যাপী তীব্র সমালোচনা উপেক্ষা করে নির্বিচার

বোমা হামলা এবং বেসামরিক মানুষ হত্যার পক্ষে সাফাই গান তিনি। ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, নিউইয়র্কে বসেই নাসরুল্লাহকে হত্যার নির্দেশ এবং অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। একইসঙ্গে নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছিল।’ শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতসহ কমপক্ষে ১৪০টি লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইল। সেখানে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়ে নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে ইসরাইলি বাহিনী। তেলআবিবের ‘চিরশত্রু ’ বলে বিবেচিত নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ