ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২০২১ সালে ঐতিহাসিক ৭ মার্চ পালনকারী বিএনপির কাছে এখন ‘মব’ ও ‘নিষিদ্ধ’
রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব
কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি…
যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী
বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান!
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ দাবি করেন।
সাইফুল হক বলেন, বিভিন্ন বিষয়ে কমিশন হলেও বৈষম্য বিলোপ নিয়ে কোনো কমিশন হয়নি। যা প্রকৃত সংস্কারের অন্তরায়। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ছয় মাসেও তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি। রোজার আগে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সন্ধ্যার পর মানুষ বাইরে বের হতে ভয় পায়। এ সময় জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের
দ্রুত বিচারের দাবি জানান সাইফুল হক।
দ্রুত বিচারের দাবি জানান সাইফুল হক।



